কর্মস্থলে আধুনিক যোগাযোগ-সুবিধা হিসেবে হ্যাংআউটস চ্যাট নামের একটি সেবা উন্মুক্ত করেছে গুগল। পরীক্ষামূলক সংস্করণ পর্যায় শেষ করে এখন এ সেবাকে জি স্যুইটে যুক্ত করছে প্রতিষ্ঠাটি।


‘গুগল ক্লাউড নেক্সট ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে হ্যাংআউটস মিট সেবাটির সঙ্গে প্রথম হ্যাংআউটস চ্যাট সেবার ঘোষণা দেয় গুগল। গুগল মিট শুরুতেই সবার জন্য উন্মুক্ত করলেও চ্যাট সেবাকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। গুগলের নতুন এ সেবা স্ল্যাক, মাইক্রোসফট টিমস প্রভৃতি প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে মনে করছে গুগল কর্তৃপক্ষ। গুগলের এ সেবা আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েবে পাওয়া যাবে।

গুগলের চ্যাট সেবাটি বর্তমানে ২৮টি ভাষা সমর্থন করছে। কর্মক্ষেত্রে একসঙ্গে আট হাজার সদস্য এটি ব্যবহার করতে পারবেন। এ চ্যাট সেবার জন্য ডেভেলপাররা নিজস্ব বট যুক্ত করতে পারবেন। তথ্যসূত্র: টেকক্রাঞ্চ।

Comments