ফেসবুক-গুগলের বিরুদ্ধে দাঁড়ালেন যারা
ফেসবুক, গুগলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান একসময় মানুষের প্রয়োজনে তৈরি করা হয়েছে। কিন্তু এগুলো এখন মানুষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। তাই সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ও স্মার্টফোনের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে দাঁড়াতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির একদল কর্মী জোট বাঁধছেন। তাঁদের অনেকেই ফেসবুক, গুগল তৈরিতে সহায়তা করেছিলেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের ক্ষতির বিষয়টি নিয়ে উদ্বেগ জানানো গবেষকেরা ‘সেন্টার ফর হিউম্যান টেকনোলজি’ নামের একটি ইউনিয়ন তৈরি করেছেন। ইউনিয়নটি অলাভজনক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা কমনসেন্স মিডিয়ার সঙ্গে মিলে প্রযুক্তিতে আসক্তিবিরোধী লবিং করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের ৫৫ হাজার সরকারি স্কুলে প্রচার চালানোর উদ্দেশ্য রয়েছে তাঁদের। ওই প্রচার কর্মসূচির নাম হবে ‘ট্রুথ অ্যাবাউট টেক’। এতে প্রাথমিকভাবে ৭০ লাখ মার্কিন ডলারের তহবিল জোগাবে কমনসেন্স। আর এই তহবিল বাড়াতে কাজ করবে সেন্টার ফর হিউম্যান টেকনোলজি। এরই মধ্যে কমনসেন্স গণমাধ্যম খাতে পাঁচ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে...